হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানের নেতৃত্বে সেনাসদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনাস্থলে পাহাড় কাটার সুস্পষ্ট আলামত পাওয়া গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দুষ্কৃতকারীরা একটি এক্সকাভেটর (Excavator) ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় ওই এক্সকাভেটর অকেজো করা হয়, যাতে ভবিষ্যতে এটি ব্যবহার করে আবার পাহাড় বা কৃষিজমির মাটি কাটা না যায়।

উপজেলা প্রশাসন জানায়, পাহাড় কাটা ও কৃষিজমির মাটি কাটার মতো পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও জনজীবনের ক্ষতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বাজালিয়া এলাকায় গোপনে পাহাড় কাটা ও মাটি বিক্রির অভিযোগ রয়েছে। প্রশাসনের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত