হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইকামত শেষ, নামাজ শুরুর আগেই ইমামের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

প্রতিদিনের মতো আসরের নামাজ আদায়ের জন্য যথারীতি দাঁড়ালেন। মোয়াজ্জিন ইকামত দেয়া শেষ করলেন। যেই মাত্র ইমাম নামাজ শুরু করবেন ঠিক ওই মুহূর্তে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেলেন তিনি। সাথে সাথে মুসল্লীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

বুধবার আসরের নামাজের পর হৃদয়বিধারক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় ছাইফুল হক জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ৯ নম্বর ওয়ার্ডের নানু রাজা জামে মসজিদ প্রকাশ মিঞা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. এমরান(৫২) বুধবার আসরের নামাজ আদায়ের জন্য দাঁড়ায়ন। ইকামত শেষ হলে যে মাত্র ফরজ নামাজ শুরু করবেন ঠিক আগ মুহূর্তে তিনি নিচে ঢলে পড়ে যান। এসময় মুসল্লিরা তাকে উদ্ধার করে পাশের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। মোয়াজ্জিন ফরজ নামাজ পড়ান। তার শারীরিক কোনো অসুস্থতা ছিল না।

চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্টার ও মিঞা বাড়ি জামে মসজিদে মতোয়াল্লি পরিবারে সদস্য এ এফ এম মোদোচ্ছের আলী বলেন, তিনি প্রায় ২০ বছরের বেশি সময় ধরে আমাদের মসজিদে খতিব এবং ইমামতি করছেন। বুধবার আসরের নামাজ পড়ানোর আগ মুহূর্তে তিনি ঢলে পড়ে গেলে আকস্মিক তার মৃত্যু হয়। এছাড়াও মাওলানা এমরান একটি বেসরকারী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলি গ্রামে। তার দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। মাওলানা এমরানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার বাদ এশা বড়লিয়া ছালামিয়া দরবার শরীফ মাঠে তার প্রথম নামাজে জানাজা শেষ হয়। বৃহস্পতিবার গ্রামের বাড়ি আনোয়ারাতে দাফন করা হবে বলে জানান তিনি।

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের

চট্টগ্রামে একের পর এক খুন, জেলাজুড়ে আতঙ্ক

হোস্টেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর