হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় নৌ পুলিশের অভিযানে ৩৩ জেলে আটক, ২২ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, চাঁদপুর

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকার করার দায়ে পৃথক অভিযানে ৩৩ জেলেকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। এ সময় জব্দ করা হয় মাছ ধরার নৌকা, নিষিদ্ধ জাল ও ইলিশ মাছ।

রোববার সন্ধ্যায় এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ও মোহনপুর ফাঁড়ি পুলিশ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, রোববার মোহনপুর নৌ পুলিশ মেঘনায় অভিযান চালায়। এ সময় অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ ও অবৈধ চায়না দুয়ারী (চায়না চাই), মশারি জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করায় ৮ জেলেকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে ৩২০ মিটার চায়না চাই, ৮০ মিটার মশারি জাল ও ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত পৃথক ৮টি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

অপরদিকে শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করেছে সদর নৌ পুলিশ। এ সময় পাঁচটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটক ২৫ জেলের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা নৌকাগুলো থানা হেফাজতে এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এমই

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ