হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনে অংশ নিচ্ছে ফ্যাসিস্ট আ.লীগ নেতা সোহেল

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফ উদ্দীন আজাদ সোহেল প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনি মাঠে ভোটযুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহন করবেন। এবং মনোনয়ন ফরম জমা দেন।

নিষিদ্ধ সংগঠনের নেতা সোহেলের নির্বাচনে অংশগ্রহন নিয়ে স্থানীয় জুলাই আন্দোলনের ছাত্র-জনতা ও সাধারণ ভোটাররা প্রশ্ন তুলেছেন।

জুলাই মঞ্চের যুগ্ম আহবায়ক ও ছাত্রনেতা আব্দুস সোবহান বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, স্বৈরাচারের দোসর, ২০১৪-২০১৮ সালে নৌকার প্রার্থীর পক্ষে প্রকাশ্যে শো-ডাউন ও ভোট কারচুপি করে শরাফ উদ্দীন আজাদ সোহেল। এছাড়াও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উপজেলা চেয়ারম্যান হন তিনি। তার স্বৈরাচারী প্রভাব থেকে তৎকালীন প্রশাসনিক কর্মকর্তারা পর্যন্ত রেহাই পাননি। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ায় পরও গোপনে থেকে তার লাঠিয়াল বাহিনী দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে হুমকি-ধমকি দিচ্ছে। তার লাঠিয়াল বাহিনীর হাতে উপজেলা বিএনপির অসংখ্য নেতা-কর্মীদের হামলা করা হয়। তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রচার হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তার মনোনয়ন বাতিল করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মীরা বলেন, সোহেল চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনী কিছুদিন পূর্বে বিএনপির বিভিন্ন অফিসে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পোস্টার ভাঙচুর করে পুড়িয়েছে। গত ১৫ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মানুষকে জিম্মি করে তার স্বৈরাচারী দাপট দেখিয়েছে। তার নিজস্ব লাঠিয়াল বাহিনী রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ ভাগিয়ে নিয়ে তার নিজস্ব বলয় শক্ত করে ভোট কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। স্বৈরাচার পালিয়ে গেলেও সে গোপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন। যা জুলাইয়ের ছাত্র-জনতা আন্দোলনকে কলুষিত ও মর্মাহত করছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে জুলাই যোদ্ধাদের বীরত্ব গাঁথা বিজয়কে মর্যাদাপূর্ণ করতে হবে।

রামগতি উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, শরাফ উদ্দীন আজাদ সোহেল এখান থেকে মনোনয়ন ফরম নিলেও জমা দিয়েছে জেলায়। জেলা রির্টানিং কর্মকর্তা মেহেদী হাসানকে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

অবৈধভাবে মজুদ করা ৫ হাজার দুইশত লিটার ডিজেল জব্দ

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মায়ের হজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৪

সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে গভীর রাতে গুলি, আহত ২

চট্টগ্রাম বন্দরে ভুয়া নথি দিয়ে খালাস করা কন্টেইনার জব্দ

লাইসেন্স না থাকায় ২ হাসপাতালের জরিমানা, বহির্ভূত কর্মকাণ্ডে একটি সিলগালা

লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় দুই ছাত্রদল নেতা আহত

জঙ্গল সলিমপুরে ক্যাম্প করে নানামুখী সংকটে পুলিশ-র‌্যাব

নবীনগরে ২ কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজারে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু