হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল টিম হিসেবে থাকবে জুলাই ঐক্যমঞ্চ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লায় নগরীর বিভিন্ন সড়কে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে পেট্রোল টিম হিসেবে কাজ করবে জুলাই ঐক্যমঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার শেখ হাসিনার রায়কে সামনে রেখে আওয়ামী লীগ কুমিল্লায় যেন কর্মসূচি পালন করতে না পারে সেজন্য আগামী ২৪ ঘণ্টা মাঠে থাকার ঘোষণা দিয়েছে তারা।

বুধবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠিত কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান।

তিনি বলেন, পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনো সভ্য দেশ একজন খুনিকে আশ্রয় দিতে পারে না। শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার আহ্বায়ক গোলাম সামদানী বলেন, বুধবার বিকাল ৪টা থেকে কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আমাদের ঐক্যমঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পেট্রোল টিমের মাধ্যমে পাহারা দেওয়া হবে। আমরা বাইক নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ হটাতে রাজপথে থাকব ।

কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের আহ্বায়ক রবিউল হোসেনের সভাপতিত্বে মুখপাত্র সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার আহ্বায়ক গোলাম সামদানী, ছাত্র অধিকারের কুমিল্লা জেলা সভাপতি আজহারুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র শিবিরের সভাপতি মনির হোসেন ।

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ