হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় এলডিপির নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী। শনিবার সাতকানিয়ার কেরানিহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন তারা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— উত্তর সাতকানিয়া এলডিপির সদস্য সচিব আনিসুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আমিরুজ্জামান, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, উপজেলা মহিলা এলডিপির সাধারণ সম্পাদক ঝর্না আক্তার, কালিয়াইশ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মেম্বার এবং বাজালিয়া এলডিপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী মহসিন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও অনেক নেতাকর্মী এ সময় বিএনপিতে যোগ দেন।

এদিকে, এলডিপি নেতাকর্মীদের দলত্যাগের বিষয়ে দলটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাতকানিয়া ও চন্দনাইশ এলাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার