হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাতামুহুরিতে ডাকাতির পর নারী নির্যাতনের অভিযোগ, আটক ৬

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় একটি বসতবাড়িতে ডাকাতির পর নারী সদস্যদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ডলুনিঘোনা এলাকায় ৭–৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি পাকা বসতবাড়িতে হানা দেয়। তারা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

এরপর তারা ঘরের আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময় পরিবারের দুই নারী সদস্য—গৃহবধূ ও তার দশম শ্রেণিতে পড়ুয়া কন্যা—নির্যাতনের শিকার হন বলে জানা যায়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় ৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান, মোহাম্মদ তারেক, কেফায়েত হোসেন, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ তানজিদ ও রেজাউল করিম।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

রুমায় বাঙালি হত্যা সন্দেহে আটক ১২, শহরে বিক্ষোভ

আ. লীগ নেতার মার্কেট বাঁচাতে উচ্ছেদ অভিযান স্থগিত করল পানি উন্নয়ন বোর্ড

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডাকাতিকালে মা-মেয়ের শ্লীলতাহানি, আটক ৬

হাইমচরে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ

সীতাকুণ্ডে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

মাকে মারধরের অভিযোগে ইমাম কারাগারে

ব্রাজিল সমর্থকের হামলায় আর্জেন্টিনা সমর্থক আহত

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু