হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম- ৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গিয়াস কাদের

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রাম- ৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পান।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রদান করা হবে বলে জানান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত ব্যক্তিগত প্রেস সচিব খোরশেদ আলম এবং তার দলের সিনিয়র নেতারা। 

উল্লেখ্য, প্রথমে গিয়াস কাদেরকে দলের মনোনয়ন দেওয়া হলেও পরে একই আসনে গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে দুজনই মনোনয়ন দাখিল করেন।

এ নিয়ে দলের নেতাকর্মী এবং রাউজানবাসী দ্বিধায় পড়ে যান। দুশ্চিন্তায় থাকেন তারা। শেষ পর্যন্ত গিয়াস কাদের চৌধুরী পেলেন দলের ধানের শীষ প্রতীক— এমনটাই নিশ্চিত করলেন দলটির নেতাকর্মীরা।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম