হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী এলাকায় সুপেয় পানি সরবরাহে ত্রিপক্ষীয় চুক্তি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়ন করা কর্ণফুলী আবাসিক এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। গত মঙ্গলবার সিডিএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম।

সমঝোতা অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার ‘ভান্তারজুড়ি’ প্রকল্প থেকে কর্ণফুলী আবাসিক এলাকায় সুপেয় পানি সরবরাহ করা হবে। আগামী বছরের জুনের মধ্যে পানি সরবরাহকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যয় চট্টগ্রাম ওয়াসাকে ডিপোজিট ওয়ার্ক হিসেবে পরিশোধ করা হবে এবং উন্নয়ন খরচ প্লট বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে উন্নয়ন চার্জ হিসেবে আদায় করবে সিডিএ।

চুক্তিপত্রে সিডিএর পক্ষে স্বাক্ষর করেন সচিব রবীন্দ্র চাকমা এবং প্লট মালিক কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিন স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াছ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান প্রমুখ।

চট্টগ্রাম ওয়াসার পক্ষে ছিলেন প্রধান প্রকৌশলী মাকসুদ আলম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মাহবুবুল আলম। কল্যাণ সমিতির পক্ষে ছিলেন উপদেষ্টা অ্যাডভোকেট কেএম সোলতান চৌধুরী।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের