হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোনের শ্বশুরবাড়িতে আত্মগোপন, র‍্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

নোয়াখালীর কবিরহাটে বোনের শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর রহমান রিমনকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-৩ সদস্যরা।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান রিমন নোয়াখালীর চরজব্বর থানার চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ এলাকার মো. হানিফের ছেলে।

২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার এক শিক্ষার্থীকে কলেজে যাওয়ার পথে রিমনের সহযোগী আজমীর ভুক্তভোগী কৃষক মামা বলে ডাক দিয়ে কাছে নেয়। এরপর তারা তাকে একটি সেভেনআপ খাওয়ায়। সেভেনআপ খাওয়ার পর ওই শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে আসামিরা তাকে একটি বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। তারপর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা ৪ আনা দুল নিয়ে পালিয়ে যায়। ওই ছাত্রীর জ্ঞান ফিরলে বেগমগঞ্জ থানার প্রাইম হাসপাতালের সাইনবোর্ড দেখতে পান। পরে সেখান থেকে বাসায় ফিরেন তিনি।

বাসায় ফিরে মায়ের কাছে বিস্তারিত বললে তিনি মামলা দায়ের করেন। তারপর র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানার সুন্দলপুর ইউনিয়নের বোনের শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় রিমনকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।

মিঠুন কুমার কুণ্ডু বলেন, আসামি খুব চালাক। বারবার স্থান বদল করেছে যেন তাকে গ্রেপ্তার করতে না পারি। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার