হোম > সারা দেশ > চট্টগ্রাম

পার্কিং এ দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের মুন্সীরহাট বাজার এলাকায় পার্কিং এ দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেস এর তিনটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে একটি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ পুড়ে গেছে। অপর দুইটি বাস আংশিক পুড়ে গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মুন্সিরহাট বাজার এলাকায় বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী পার্কিং করা বাসে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল। দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দুইটি বাসেও। ফলে ওই দুটি বাসও আংশিক পুড়ে যায়। যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করেছে। খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসগুলোতে কোনো যাত্রী বা চালক-সহকারী অবস্থানে না করায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। একটি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ ও অপর ২টি বাস আংশিক পুড়ে গেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত চলছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭