হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইফতারের পরও হামলা থেকে রেহাই পাচ্ছে না জামায়াতকর্মীরা

চট্টগ্রামে গোলাম পরওয়ার

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে বিএনপির জয়ের পর সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে। মামলা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ইফতারের পরও হামলা থেকে রেহাই পাচ্ছে না জামায়াতের কর্মীরা।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

শনিবার চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির হামলায় জামায়াতের এক কর্মী নিহতের ঘটনা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন, শনিবার চুয়াডাঙ্গায় ইফতারের পর বিএনপির হামলায় জামায়াতের বেশ কয়েকজন গুরুতর আহত ও একজন নিহত হন। বিজয়ী দল দ্বারা পরাজিত দলের ওপর এমন অমানবিক নির্যাতনের নজির আর নেই।

তিনি আরো বলেন, চুয়াডাঙ্গায় দুটি আসনে জামায়াত জয় লাভ করে। কই জামায়াত তো কোথাও কারো গায়ে হাত দেয়নি। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা মুখে বলে নির্বাচন সম্পন্ন হওয়ার পর রোজার মাস এতো দুঃখকষ্টের মাধ্যমে শুরু হবে, আমরা আশা করিনি।

এসব সহিংসতা বন্ধ করা সরকারের দায়িত্ব মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের অনেক জায়গায় জামায়াতের প্রার্থী পরাজিত হয়েছেন। বিজয়ীরা তাদের ওপর হামলা করেছে। জামায়াত প্রার্থীরা কোনো সহিংসতা তৈরি করেনি। শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে।

সরকারের কাছে নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা যদি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এত ছাত্র-জনতার রক্ত বৃথা যাবে, তাদের বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে না, সে প্রত্যাশা অধরা থেকে যাবে।

ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মুসলিম উম্মাহ একটি গোষ্ঠী, একটি আত্মা, একটি হৃৎপিণ্ড। সেটি আজ ক্ষতবিক্ষত, আঘাতপ্রাপ্ত। আমরা সরকারকে মুসলিম উম্মাহর পক্ষে যথাযথ ভূমিকা নিতে বলব। সেই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে মুসলিম উম্মাহর পক্ষে সরকারকে নিন্দা প্রস্তাব নেওয়ার আহ্বান জানাচ্ছি।

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

সাগরপথে পাচারকালে নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার, ১৫ পাচারকারি আটক

বাতিলের পর বিকেলে ছাড়ল জেদ্দাগামী ফ্লাইট

মতলবে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ ও প্রেমিক গ্রেপ্তার

চান্দিনায় একই ঘর থেকে মা–মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমবায় সমিতির দায়িত্বে আলী আহমদ ও আবুল কাসেম

হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলে ফেসবুক পোস্ট, ইমামকে চাকরিচ্যুত করলেন আ.লীগ নেতা

বিএনপির ৪ নেতার জন্য দুঃসংবাদ

নির্বাচনি পরীক্ষায় ফেল, কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন