হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্পের পাশ থেকে ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ১০ মার্চ সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

আজ দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন এসব তথ্য জানান।

আসামিরা হলেন দাউদকান্দি উপজেলার ১নং দাউদকান্দি উত্তর ইউপির চরচারুয়া গ্রামের মো. ইউনুছের ছেলে মো. মামুন (৩৭), চট্টগ্রামের ডবলমুড়িং থানা মনসুরাবাদ গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।

আসামিদের কাছ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি দেশি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলার সব থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। দাউদকান্দির বিশ্বরোডে ডাকাতরা অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন। দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্প এলাকায় অবস্থান করছিল তারা।

পরে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার সহায়তায় এসআই রিপন সরকার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

পুলিশ ডাকাত মামুন ও আরিফের বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ‍ও গুলি উদ্ধার করে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার মামলা হয়েছে বলে জানান কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার