হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্যান্সারে মৃত্যুপথযাত্রী মাওলানা নুরুল কবিরকে বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা

চিকিৎসায় দরকার ৩০ লাখ টাকা

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডের একজন নিবেদিতপ্রাণ শিক্ষাগুরু অধ্যক্ষ মাওলানা নুরুল কবির বর্তমানে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। ফলে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।

জানা গেছে, ১৯৯০ সাল থেকে তিনি সীতাকুণ্ড পৌরসদরের যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার অক্লান্ত পরিশ্রম, সততা ও দূরদর্শিতার ফলে একটি ছোট ফোরকানিয়া মাদ্রাসা আজ ফাজিল পর্যায়ের প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। নারী শিক্ষার প্রসারে তার অবদান এলাকায় বিশেষভাবে প্রশংসিত।

সহকর্মীদের ভাষ্য মতে, অধ্যক্ষ নুরুল কবির একজন দক্ষ প্রশাসক ও কর্মঠ শিক্ষক হিসেবে সুপরিচিত। ব্যক্তিগত জীবনকে উপেক্ষা করে তিনি সবসময় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়েছেন। এমনকি অসুস্থতার মধ্যেও তিনি মাদ্রাসার খোঁজ-খবর নিতে আগ্রহী ছিলেন।

অধ্যক্ষের বড় ছেলে শাকিব বিন কবির জানান, তার বাবা দীর্ঘদিন ধরে নন-হজকিন লিম্ফোমা (রক্তের ক্যান্সার) রোগে ভুগছেন এবং ইতোমধ্যে চারবার রোগটি পুনরায় ফিরে এসেছে। দেশ-বিদেশে, বিশেষ করে ভারতে চিকিৎসা গ্রহণ করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি। এ পর্যন্ত চিকিৎসা ব্যয়ে প্রায় ৫০ লাখ টাকার বেশি খরচ হয়েছে।

বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন, যার জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে। ইতোমধ্যে কেমোথেরাপি চলমান থাকলেও স্থায়ী সমাধানের জন্য এই ট্রান্সপ্লান্ট অপরিহার্য।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, অধ্যক্ষ নুরুল কবির স্যার তার পুরো জীবনটাই শিক্ষা বিস্তারে উৎসর্গ করেছেন। আজ তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধ লড়ছেন। তাকে বাঁচাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অধ্যক্ষ নুরুল কবির আবেগঘন কণ্ঠে জানান, জীবনের শেষ সময়টুকুও তিনি তার প্রিয় মাদ্রাসার সান্নিধ্যে কাটাতে চান। মৃত্যুর পর মাদ্রাসা প্রাঙ্গনেই দাফন করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

তার চিকিৎসা সহায়তায় আগ্রহীদের জন্য পরিবারের পক্ষ থেকে নিম্নোক্ত মাধ্যমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে—

ব্যাংক হিসাব (দিলোয়ারা বেগম): ২০৫০৭৭৭০২০৪১৩৯৯৮ (ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এজেন্ট শাখা)

বিকাশ: ০১৭৪৬৫০০৯৬৬ (ছেলে – শাকিব)

নগদ: ০১৮৩৩৮৯৭৪৫৭ (ছেলে – শাকিব)

যোগাযোগ: ০১৮২৫-০৩৪১৪২

পরিবার ও সহকর্মীদের আশা— সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহায়তায় একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের জীবন রক্ষা করা সম্ভব হবে।

চট্টগ্রামে দুই গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

জুলাই আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে এসেছে আরেকটি জাহাজ

মোটরসাইকেলের পেছনে ডাম্পারের ধাক্কা, প্রাণ গেলো দুই বন্ধুর

প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে পুকুর থেকে গাড়ির মেকানিকের লাশ উদ্ধার

কারো আমন্ত্রণে নয় নিজ দায়িত্ব থেকে এসেছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় গাছ রোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

সীতাকুণ্ড ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন