হোম > সারা দেশ > চট্টগ্রাম

আট বছরেও শেষ হয়নি ফুলগাজী মডেল মসজিদের নির্মাণকাজ

এস এম ইউসুফ আলী, ফেনী

দীর্ঘ আট বছরেও শেষ হয়নি ফেনীর ফুলগাজী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ। কয়েক দফায় মেয়াদ বাড়ানো এবং ঠিকাদার পরিবর্তন করা হলেও প্রকল্পটি আলোর মুখ না দেখায়, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ​

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সালে স্থানীয় উপজেলা পরিষদ ভবনের উল্টো পাশে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ৪০ শতক জমির ওপর তিনতলা বিশিষ্ট ওই মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয়।

শুরুতে কাজটি পায় ‘রাজু এন্টারপ্রাইজ’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই অদৃশ্য কারণে কাজ বন্ধ হয়ে যায় এবং প্রকল্প দীর্ঘ সময় স্থবির হয়ে থাকে।

​পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তর পুরোনো দরপত্র বাতিল করে ২০২৪ সালের জানুয়ারিতে নতুন করে কার্যাদেশ প্রদান করে। এবার ১৪ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে কাজটি পায় ‘মেসার্স লাকি এন্টারপ্রাইজ’ ও ‘মহসিন অ্যান্ড ব্রাদার্স’ এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে ‘আরাধনা এন্টারপ্রাইজ’।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পুনরায় কাজ শুরু হলেও চুক্তির নির্ধারিত ১৪ মাস সময় পার হয়ে অতিরিক্ত আরো দুই মাস অতিবাহিত হয়ে গেছে, মসজিদটির নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা গেছে, এ পর্যন্ত মসজিদটির আনুমানিক ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ভবনের মূল কাঠামো দাঁড়িয়ে গেলেও প্লাস্টার, টাইলস বসানো, ফিনিশিং এবং সামনের সংযোগ সড়ক তৈরির কাজ এখনো বাকি রয়ে গেছে।

প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ওমর ফারুক জানান, ​তিনতলা ভবনের কাঠামো নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে আস্তর ও ফিনিশিংয়ের কাজ চলছে। আগামী চার মাসের মধ্যে পুরো কাজ শেষ করা যাবে।

​অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরাধনা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন জানান, তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে নির্মাণসামগ্রী পরিবহন এবং জেনারেটর ও মিক্সার মেশিন চালাতে সমস্যার সম্মুখীন হওয়ায় কাজের গতি কিছুটা কমেছে। তাদের মতে, নির্ধারিত সময়ের চেয়ে আরো চার থেকে পাঁচ মাস সময় বেশি লাগতে পারে।

​গণপূর্ত বিভাগের প্রকৌশলী এ কে এম এস শফিকুর রহমান বলেন, আমরা নিয়মিত তদারকি করছি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছে। জ্বালানি সংকটের কারণে কিছুটা বিলম্ব হলেও আমরা দ্রুত প্রকল্পটি হস্তান্তরের লক্ষ্যে কাজ করছি।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার