হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল দারোয়ানের

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ হারালেন এক দারোয়ান। রোববার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টোরাগড় মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. বিল্লাল হোসেন (৫৫) ডক্টরস সিটিস্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ান ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা।

স্থানীয় একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সকালে চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল আইদি পরিবহনের একটি বাস। এর পেছনে ছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। ওভারটেক করার জন্য আইদি বাসের বাম পাশে চলে যাওয়ার চেষ্টা করে বোগদাদের বাস। এ সময় সড়কের পাশে বসে থাকা দারোয়ান বিল্লাল হোসেন চাপা পড়েন।

হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, বাস দুটি জব্দ ও লাশ পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

জেডএম

জমি বিরোধের জেরে তর্ক, কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

পর্যটক আগমনে মুখর কাপ্তাই

তথ্য ফাঁসের কারণে জঙ্গল সলিমপুরে অভিযানের সফলতা আসেনি

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না

জুয়ার আসর নিয়ে বিরোধ, সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

ফর্টিকছড়িতে লেকের পানিতে ডুবে ২ জন নিহত

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী