হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গামাটি-বান্দরবানে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ শিলক ব্রিজঘাট সেতুর একটি অংশ ধসে পড়েছে। ফলে বান্দরবান ও রাঙ্গামাটির মধ্যে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গত শুক্রবার রাতে সেতুটি ভেঙে পড়ার পর শনিবার সকাল থেকে সড়কে সবধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুটি বান্দরবান সড়ক বিভাগের তত্তাবধানে রয়েছে। বান্দরবান সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এছাড়া রাঙ্গামাটি-বান্দরবান সড়কের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

রাজস্থলীর বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ এবং ওই সড়কে চলাচলকারী স্থানীয় সিএনজিচালক বাদশা ও মানিক জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ে। পানির চাপ সহ্য করতে না পেরে দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানির তীব্র স্রোতে শিলক ব্রিজঘাট সেতুটি ভেঙে পড়ে।েএতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, রাঙ্গামাটি-বান্দরবান সড়কে দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ব্রিজঘাট সেতু ভেঙে পড়ে। সড়কের পানি একটু নেমে গেলে ব্রিজের কাজ শুরু করা হবে।

জেডএম

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি

কোম্পানীগঞ্জে চার বছর পর সম্পত্তি ফিরে পেলেন সাবেক কাউন্সিলর

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিএনপির শুকনো খাবার বিতরণ

পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সীতাকুণ্ড, ত্রাণে মিলল স্বস্তি