হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাসুদ চৌধুরীর গ্রেপ্তারের খবরে ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী

ওয়ান ইলেভেনের খলনায়ক লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তারের খবরে তার নিজ জেলা ফেনীর সোনাগাজী উপজেলায় আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফাঁসি দাবি করে বেশ কয়েকটি পোস্ট ভাইরাল হয়ে গেছে।

মঙ্গলবার সর্বস্তরের জনতার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

একই দিন দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে সর্বস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সোনাপুর বাজারে সর্বস্তরের জনতার পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

সেখানে তার ফাঁসি দাবি করে সমাবেশে বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, যুবদল নেতা হাবিব উল্যাহ, এনামুল হক শাহীন, সারোয়ার হোসেন ও নুর করিম সুমন প্রমুখ।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম