হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪০ বছরের পুরনো ব্রিজ আজ মরণফাঁদ

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রবেশের প্রধান সড়ক আলগী বাজার-কাটাখালী সড়কের একটি পুরোনো ব্রিজ এখন হাজার হাজার মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ৪০ বছরেরও বেশি পুরোনো এই ব্রিজটির মাঝখানের একটি অংশ ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিন দেখা যায়, উপজেলার আলগী বাজার সংলগ্ন মানিক দত্তের বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর নির্মিত এই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাইমচরের হাজার হাজার বাসিন্দা জেলা শহরে যাতায়াত করেন। সিএনজি, প্রাইভেটকার, অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন চলাচল করে এই ভাঙা ব্রিজের ওপর দিয়ে।

স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং গাড়িচালকরা জানিয়েছেন তাদের উদ্বেগের কথা। স্থানীয়দের মতে, ব্রিজটি এতটাই জরাজীর্ণ যে যেকোনো সময় এটি ভেঙে যানবাহনসহ খালে পড়ে যেতে পারে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্কের মধ্য দিয়ে এই ব্রিজ পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে।

একজন গাড়িচালক বলেন, "হঠাৎ করেই ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে গেছে। পুরোনো হওয়ায় এখন পুরো ব্রিজটিই ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা যাত্রী নিয়ে এই পথে চলাচল করতে খুব আতঙ্কে আছি।"

এ বিষয়ে হাইমচর উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল হাসান বলেন, "এখানে দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং কোন প্রকল্পের মাধ্যমে তা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি।"

এলাকাবাসীর জোর দাবি, স্থানীয় প্রশাসন যেন দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণ করে এই মরণফাঁদ থেকে তাদের মুক্তি দেয়। বর্তমানে ভাঙা এই ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন ঝুঁকি বাড়ছে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত