হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের বাহিরেও বড় বড় ডিগ্রি অর্জন করছে

মেয়র ডা. শাহাদাত হোসেন

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া অপরিহার্য। তিনি বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীরা এখন দেশের সীমা পেরিয়ে দেশের বাইরে বড় বড় ডিগ্রি অর্জন করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও মাদ্রাসার শিক্ষার্থীরা চান্স পাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।”

শেখানো ধর্মীয় ও নৈতিক দিক সম্পর্কেও তিনি বলেন, “আমরা সবাই শেষ নবী হযরত মোহাম্মদ (সা.)-এর উম্মত। তাঁর দেখানো পথেই আমাদের চলতে হবে। রাসূল (সা.)-এর সুন্নাহ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উলামায়ে কেরাম ও অলী-আউলিয়ারা দেশের ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

তিনি এই মন্তব্য করেন শনিবার বিকেলে পটিয়ার ছনহরা এলাকায় চিকন খলিফা ছিদ্দিক আহমদ মাদ্রাসার বার্ষিক সভা, পুরস্কার বিতরণী ও ওরশ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া সভাপতিত্বে, এবং এস. এম. সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, ছনহরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “পটিয়া অনেক দূর এগিয়েছে। ইদ্রিস মিয়া যেভাবে পটিয়ার জন্য কাজ করেছেন, তাঁর অবর্তমানে পরবর্তী প্রজন্ম সেই দায়িত্ব গ্রহণ করবে।”

সভাপতির বক্তব্যে ইদ্রিস মিয়া জানান, “চিকন খলিফা মাদ্রাসা শিগগিরই দাখিল থেকে আলিমে উন্নীত হওয়ার অনুমতি পাবে। এই মাদ্রাসা সবসময় ভালো ফলাফল করে শীর্ষ অবস্থানে রয়েছে। আমরা চেষ্টা করেছি ইসলামের খেদমতে মাদ্রাসা থেকে কৃতি শিক্ষার্থী গড়ে তুলতে। অনেক শিক্ষার্থী দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।”

৬ হাজার লিটার অবৈধ তেল মজুদ করছিল যুবলীগ নেতা

হাটহাজারীতে নির্যাতনের পর হত্যা, শিশুর লাশ উদ্ধার

সীতাকুণ্ডে মধ্যরাতে খামার-দোকানে অগ্নিকাণ্ড, পুড়ল ২৪ গবাদিপশু

রাঙামাটিতে পেট্রল পাম্পে সেনাবাহিনী মোতায়েন

পাম্পগুলোকে তথ্য প্রদর্শনের নির্দেশ বিপিসির

খেলতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে প্রাণ গেল তিন বছরের শিশুর

পুলিশ দেখে ডোবায় লাফ, ছয় ঘণ্টা পর রামদাসহ গ্রেপ্তার ছিনতাইকারী

ভাষাসৈনিক আমেনা আহমেদ আর নেই

আবারও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আমার দেশে সংবাদ প্রকাশের পর বৈদ্যুতিক খুঁটি সরালেন কুসিক প্রশাসক