হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ হিসেবে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিতাস উপজেলা শাখা।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এই কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় সংগঠনের নেতাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, বিশুদ্ধ পানি, চকলেট, টিস্যু এবং ইসলামিক জ্ঞানভিত্তিক বইসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। পাশাপাশি, পরীক্ষার হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে উৎসাহমূলক কথাবার্তার মাধ্যমে পাশে দাঁড়ান সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্বশীল সংগঠন হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা। একই সঙ্গে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার অফিস সম্পাদক মো. আব্দুর রহিম, তিতাস উপজেলা শাখার সভাপতি রাসেল মাহমুদ, সেক্রেটারি জাহিদ হাসান, অফিস সম্পাদক মায়াজ রাজিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান