হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মী ও ভোটারদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না। সেখানে উপস্থিত থেকে ভোটের হিসাবও কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।

সোমবার নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান বলেছেন, ‘আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল, তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী...তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে।’

১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতেও দলের নেতাকর্মীসহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘শুধু ভোট দিয়ে চলে আসলেই চলবে না। ভোট দিয়ে ওইখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝিয়ে আনতে হবে।’

তারেক রহমান বলেন, ‘আমি বারেবারে একটা কথা বলি, এই দেশটা আমাদের। আমরা সবাই মিলে, সকল ধর্মের মানুষকে একসাথে রেখে দেশটা গড়তে হবে। এই দেশ আমাদের সকলকে পরিশ্রম করে গড়ে তুলতে হবে। কারণ এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।’

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম