হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবের ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকা ক্ষতি

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দোকানিরা জানিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারের তরকারি পট্টির শাহজালাল মার্কেট আগুন লাগে।

শাহজালাল মার্কেটে আবুল কালামের জুতার গোডাউনে আগুন লাগলে বাজারের লোকজন চিৎকার শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

আগুনে আবুল কালামের জুতার দোকান, জহিরের চা দোকান, ইউনুছ মাস্টারের টেইলার্সের দোকান এবং সজল বর্মনের সেলুন পুড়ে যায়।

প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় মতলব উত্তর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. নুরুল করিম।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, ছেংগারচর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনকে জানাই। পরে থানা পুলিশসহ সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য