হোম > সারা দেশ > চট্টগ্রাম

লালমাইর একই পরিবারের ৪ ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, লালমাই (কুমিল্লা)

লালমাইতে মাদক বিরোধী অভিযান

একটি বাড়ি ও একাধিক প্রজন্ম, মাদক ব্যবসা যেন তাদের পারিবারিক পেশা। কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে ফজুর বাড়িতে চলে আসছিল মাদকের এমনই সাম্রাজ্য। অবশেষে ৩০ বছরের অন্ধকার ব্যবসার পর আইনের মুখোমুখি হলো এই পরিবারের সদস্যরা। ভ্রাম্যমান আদালত মা-ছেলেসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। অপরাধ স্বীকার করায় রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফাজিলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শামীম (৪৩), মামুন (১৮), শামীমের মা পারভীন (৬০) ও খালা বেলায়েতুননেছা (৫০)। অপরাধের মাত্রা অনুযায়ী ভ্রাম্যমান আদালত মাদকব্যবসায়ী শামীম ও মামুনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তাদের মা পারভিন ও খালা বেলায়েতুন্নেছাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ফাজিলপুর ও গজারিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে জানান, ফাজিলপুর গ্রামের এই পরিবারটি বিগত ৩০ বছর ধরে মাদকের ব্যবসা করে আসছে। প্রথমদিকে দণ্ডপ্রাপ্ত পারভীনের শাশুড়ি ফজু এই ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তীতে পারভীনের স্বামী দুলাল মিয়া মাদকের বেচাকেনা করতেন। বর্তমানে পারভীন, তার দুই ছেলে ও বোন এই ব্যবসায় সম্পৃক্ত। তাদের বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকতো। আশেপাশের প্রতিটি গ্রামেই তাকে একাধিক বিক্রয়কর্মী রয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম বলেন, একই পরিবারের ৪ জনকে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত সাজা দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা আমার দেশকে বলেন, সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় বৃহস্পতিবার রাতে ফাজিলপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। একটি পরিবারের সবাই মাদকের বেচাকেনায় সম্পৃক্ত। অপরাধ স্বীকার করায় চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার