হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় ৫০০ টাকা দান করায় ১০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার চান্দিনায় বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদের পক্ষে নির্বাচনি প্রচারণায় গিয়ে ভোটারকে ৫০০ টাকা দান করেন তার প্রধান নির্বাচন সমন্বয়ক অধ্যক্ষ আবুল কাশেম। এতে নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে চান্দিনার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালের অফিস রুমে ওই বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেমকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

এর আগে চান্দিনা সেনাবাহিনীর একটি টিম অধ্যক্ষ আবুল কাশেমের গ্রামের বাড়ি মাধাইয়ার নাওতলায় অভিযান চালায়। ওই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন অধ্যক্ষ আবুল কাশেম।

তিনি বলেন, ‘আমি ৮-১০ দিন আগে নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে এক অসহায় বৃদ্ধাকে চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে ৫০০ টাকা সহায়তা করি। ওই ভিডিও এডিট করে প্রতিপক্ষের লোকজন প্রশাসনে অভিযোগ করে এবং প্রশাসন কোনো যাচাই-বাছাই ছাড়াই আমার বাড়িতে ও আমার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়।

এদিকে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থাকা সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়ির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার নেতার নির্বাচনি মাঠে প্রতিপক্ষের প্রভাব দেখানোর উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বলেন, “মূলত সেনাবাহিনীর সদস্যরা অধ্যক্ষ আবুল কাশেমের অভিযানে গিয়ে আমাকে ফোন করলে আমি সেখানে যাই। অধ্যক্ষ আবুল কাশেম দুস্থ বৃদ্ধাকে সহয়তার উদ্দেশ্যে দান করলেও নির্বাচনি প্রচারে তা আচরণবিধি লঙ্ঘন, তাই জরিমানা করা হয়েছে।”

তৃতীয় দিনের অবরোধে অচল চট্টগ্রাম বন্দর

নিজাম হাজারীসহ ১৫৭ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সীতাকুণ্ডে আমিরের জনসভা ঘিরে ২ লাখ নেতাকর্মী জমায়াতের পরিকল্পনা

ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : পীর চরমোনাই

লড়াইয়ের মাঠে পিছিয়ে থাকলেও বিএনপির ভোট কাটবেন সাদিক

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী কারাগারে

আন্দোলনে স্থবির চট্টগ্রাম বন্দর শতকোটি টাকার ক্ষতি

বাঁশখালীতে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার

পিলার ও বিমে ফাটল, ঝুঁকি নিয়ে চিকিৎসা