হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি টাকার বাজেট পাস

প্রতিনিধি, কুবি

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। রোববার (৩০ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৪তম সভায় সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মো. হায়দার আলী।

‎

‎সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেট চাহিদা ছিল ৯২ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকা, তবে অনুমোদিত হয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকা। এতে চাহিদার তুলনায় প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকার ঘাটতি রয়েছে। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭৫ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার টাকার সংশোধিত বাজেটও সভায় অনুমোদিত হয়।

‎

‎বাজেটে মোট ৬৯ কোটি টাকা অনুদান আসবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এবং ৭ কোটি ১০ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে। গত বছরের তুলনায় ইউজিসির অনুদান ৬ কোটি ৫০ লাখ টাকা বেড়েছে, যা বিশ্ববিদ্যালয়ের আর্থিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

‎

‎উপস্থাপিত বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৩.৮৫ শতাংশ। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া বেতন-ভাতা ও পেনশন বাবদ ৬২.৭৫ শতাংশ, পণ্য ও সেবা খাতে ২৬.৪৯ শতাংশ এবং মূলধন অনুদানে ৬.৯১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

‎

‎শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও মেধাবৃত্তির জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে, যার অর্থ সরকার থেকে অনুদান হিসেবে গ্রহণ করা হবে। বাজেটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণানির্ভর করার প্রয়াসে এই নীতিমালা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

‎

‎উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বাজেট অনুমোদনের পর বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হবে।”

‎ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “২০০৭-০৮ সালে কুবির বাজেট ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭৬ কোটি টাকায়। এটা আমাদের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।” তিনি ইউজিসির সঙ্গে আলোচনা করে আরও বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

‎

‎সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক ড. সাব্বির আহমেদ, অধ্যাপক ড. মো. সেলিম রেজা, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহ, প্রকৌশল অনুষদের ডিন ড. মো. সাইফুর রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার