হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ গাড়ির সংঘর্ষ

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশায় ঘণ্টার ব্যবধানে আটটি গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এতে দীর্ঘ ১৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল পৌনে ৭টার মধ্যে উপজেলার শহীদনগর থেকে চান্দিনার মাধাইয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. নুরুল আফসার বলেন, ভোরে ঘন কুয়াশা থাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় স্টার লাইন পরিবহনের একটি বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ চারজন আহত হন।

এতে আধা কিলোমিটার দূরে যানজট সৃষ্টি হলে পাশ কেটে যাওয়ার সময় খাদে পড়ে যায় আরেকটি বাস। ফলে কুমিল্লাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকামুখী সড়কের জিংলাতলীর কাছে মাইক্রোবাস, প্রাইভেটকার, লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এসব ঘটনায় ২৫ জন আহত হন। পরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত প্রায় দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

কুমিল্লায় নিহত ৭ জনের লাশ বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে জামায়াত

কাঁচামাল সংকটে রাষ্ট্রীয় একমাত্র তেল পরিশোধনাগারের প্রধান দুটি প্লান্ট বন্ধ

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

বর্ণিল উৎসবে নতুন বছরকে বরণ করে নিল বন্দরনগরী

হেল্পারের হাতে স্টিয়ারিং, জীবিকার সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন ৭ শ্রমিক

পরীক্ষার সুযোগ পাচ্ছে ফেনীর সেই ৯২ শিক্ষার্থী