হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানতে তিন যাত্রীকে তল্লাশি, ১৫ লাখ টাকার পণ্য জব্দ

চট্টগ্রাম ব্যুরো

আটক পণ্য

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা তিন যাত্রীকে তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ক্রিম, সিগারেটসহ ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আগত এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে (061) ওই তিন যাত্রী বাংলাদেশে আসেন। এ সময় ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স তিন যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে আড়াই হাজার পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন মন্ড সিগারেট, ৭টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করে। এসব মালামালের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। এই তিন যাত্রী হলেন ফেনী সদরের মো. রিপন, একই জেলার ছাগলনাইয়া উপজেলার মো. মজিবুর রহমান, একই এলাকার মো. তাজুল ইসলাম।

বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে আটক তিন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি