হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাতিজার বিরুদ্ধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ আলী (৭৫) ভূইশ্বর গ্রামের পাতার হাটি এলাকার মৃত মোগল আলীর ছেলে। অভিযুক্ত আমজাদ আলীর ভাই আহম্মদ আলীর ছেলে আব্দুর রহমান।

হাসপাতাল ও নিহত পরিবারের সূত্রে জানা যায়, আমজাদ আলীর ভাই আহম্মদ আলীর ছেলে আব্দুর রহমানের সাথে তার আপন ছোটভাই মন্নাফ মিয়ার পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। রোববারও পারিবারিক বিষয় নিয়ে ফের আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে ঝগড়া হয়৷ খবর পেয়ে রাতে চাচা আমজাদ আলী তার ভাতিজা আব্দুর রহমানের কাছে ঝগড়ার বিষয়ে জিজ্ঞসা করলে আব্দুর রহমান ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে আব্দুর রহমান ও তার শ্যালক রুবেল, কালা মিয়াসহ কয়েকজন আমজাদ আলীকে পিটিয়ে আহত করে৷ পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, আমজাদ আলী নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা আছে৷ অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন