হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্টারলিংকের যুগে এসেও নেটওয়ার্ক ও বিদ্যুৎ বঞ্চিত ৫০ গ্রাম

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙ্গামাটি)

স্টারলিংকের যুগে এসেও রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বিশাল একটি অংশ নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহের বাইরে পড়ে রয়েছে।

উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৮টি পাড়া, ২নং ওয়ার্ডের ৪টি পাড়া, ৩নং ওয়ার্ডের ৬টি পাড়া, ৪নং ওয়ার্ডের ৬টি পাড়া, ৯নং ওয়ার্ডের ৩টি পাড়া, গাইন্দ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৫টি পাড়া, ২নং ওয়ার্ডের ২টি পাড়া, ৪নং ওয়ার্ডের ৪টি পাড়া, ৭নং ওয়ার্ডের ২টি পাড়া, ৮নং ওয়ার্ডের ২টি পাড়া, ৯নং ওয়ার্ড ৩টি পাড়া এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪টি পাড়াসহ তিন ইউনিয়নের প্রায় ৫০টি পাড়া ও গ্রাম নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহ সেবা থেকে বঞ্চিত।

এ বিষয়ে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, আমাদের ঘিলাছড়ি ইউনিয়নের অনেক বড় একটি অংশ নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমানে দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎ সরবরাহ এবং নেটওয়ার্কের আওতায় আসলেও আমরা অনেকটা পিছিয়ে আছি। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজর দিলে আমরাও উন্নয়নের অংশীদার হতে পারবো।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, রাজস্থলী উপজেলার তিন ইউনিয়নের অনেকগুলো পাড়া এবং গ্রাম বিদ্যুৎ সরবরাহ এবং নেটওয়ার্ক বঞ্চিত রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এসব এলাকার দুর্গম ভৌগোলিক অবস্থান। এখানে উপজেলার সাথে অনেক জায়গার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। অনেক জায়গা রয়েছে যেখানে গাড়ি দিয়েও যাওয়া সম্ভব হয় না। এছাড়াও স্থানীয় আঞ্চলিক সমস্যাগুলোর কারণে রাজস্থলী উপজেলার এই গ্রামগুলো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। এই উপজেলার দুর্গম গ্রাম এবং পাড়াগুলোর যোগাযোগ ব্যবস্থা যতদিন উন্নত না হবে ততোদিন এইসব পরিস্থিতি স্বাভাবিক করা প্রায় অসম্ভব। একমাত্র যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং স্বাভাবিক হলেই এসব এলাকার বিদ্যুৎ সরবরাহ এবং নেটওয়ার্ক ব্যবস্থা স্বাভাবিক হবে।

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার