হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনলাইন টিকিটিংয়ে ত্রুটি স্বীকার রেল প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম ব্যুরো

রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থার ত্রুটি ও দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তার দাবি, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে—পরবর্তীতে এগুলোই বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। পরিস্থিতি মোকাবিলায় টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে কাজ চলছে।

শুক্রবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরে সেই টিকিট বেশি দামে বিক্রির অভিযোগও উঠছে। এই পরিস্থিতিকেই একটি মহল সুযোগ হিসেবে নিচ্ছে।

তিনি জানান, সফটওয়্যারের উন্নয়ন ও পর্যবেক্ষণ জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্য—যাতে কোনোভাবেই কালোবাজারি বা অনিয়মের সুযোগ না থাকে এবং যাত্রীরা সহজে টিকিট সংগ্রহ করতে পারেন।

রেলসেবাকে আধুনিক করার উদ্যোগের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জানান, আপাতত তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই চালুর প্রস্তুতি চলছে। সফল হলে ধাপে ধাপে অন্যান্য ট্রেনে বিস্তৃত করা হবে।

তিনি বলেন, সরকার ট্রেনসেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও যাত্রীবান্ধব করতে কাজ করছে। যাতে সাধারণ মানুষ কম খরচে নিরাপদ যাতায়াতের সুযোগ পান—সেই লক্ষ্যেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে।

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার-চসিক-ইপসা চুক্তি নবায়ন

শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চট্টগ্রামে একিভূত ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতকারীদের অবস্থান

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম সম্মেলন

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

কচুয়ায় স্কুলছাত্র শাকিব হত্যার রহস্য উন্মোচন

রামুতে আমগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

অফিস সকাল ৯টায়, নির্বাহী প্রকৌশলী আসেন ১২টায়

চট্টগ্রামে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ৯