হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ছেলে, আহত বাবা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে ছেলে। মঙ্গলবার ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বাবা।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। এসময় হটাৎ একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, একজনের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত নুর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান