হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় এলোপাতাড়ি গুলিতে রোহিঙ্গা নেতা নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক এআরও নেতা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৭ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় সংঘটিত এই হামলার জন্য প্রাথমিকভাবে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (আরসা)-সংশ্লিষ্ট সন্ত্রাসীদের সন্দেহ করা হচ্ছে।

স্থানীয়দের তথ্য মতে, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে কয়েকজন মোটরসাইকেলে করে নিজ নিজ শেডে ফিরছিলেন। পথে ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট ও ক্যাম্প-৭-এর মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কেফায়েত উল্লাহ হালিম, যিনি ক্যাম্পভিত্তিক সশস্ত্র গ্রুপ এআরওর একজন নেতা হিসেবে পরিচিত। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ উল্লাহ (৩৭) ও নুর মোহাম্মদ (৩২)। তাদের প্রথমে স্থানীয় ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, হামলার পরপরই সংশ্লিষ্ট এলাকায় অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জে জাকির মজুমদারকে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

গুন্ডামি-দুর্নীতি ও ভাগাভাগিতে আমি আপনার পাশে নেই: হুইপ নিজান

হাফেজ রেজাউলকে তাড়িয়ে বেড়ায় সেই ভয়ানক স্মৃতি

চট্টগ্রামে সওজের উচ্ছেদ অভিযান

টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ডকুমেন্টারি প্রদর্শিত হলো চট্টগ্রামে

শিক্ষার্থীকে ইভটিজিং, ২ লাখ টাকা জরিমানা

প্রস্তুতির অভাবেই জ্বালানি সংকট তৈরি হয়েছিল: হাসনাত আবদুল্লাহ

মতলবে ৯ হাজার লিটার ডিজেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

শাপলা চত্বরে গণহত্যার বিচার না চেয়ে হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া হয়েছিল