হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনের তারিখ ঘোষণায় বিভ্রান্তি কেটে গেছে: ডা. তাহের

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যারা ভেবেছিল দেশে আর নির্বাচন হবে না, সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে, নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছিলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরই সে বিভ্রান্তি কেটে গেছে।

সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমি চৌদ্দগ্রামে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি। আজ প্রথম গণসংযোগ শুরু করেছি মিয়াবাজারের উজিরপুর থেকে। এরপর কাশিনগর হয়ে পুরো চৌদ্দগ্রামে গণসংযোগ করা হবে।

উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির আবদুস সাত্তার, মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, শিল্পপতি কামাল উদ্দিন।

মিয়াবাজারে গণসংযোগ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ডা. তাহেরসহ জামায়াত নেতারা শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন। পরে তিনি কাশিনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য