হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে নিজ জেলায় শুভেচ্ছা

জেলা প্রতিনিধি, ফেনী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে নিজ জেলা ফেনীর প্রশাসন, বিচার বিভাগ ও পুলিশের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার রাতে তিনি ফেনী সার্কেট হাউজ এসে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ফেনীর জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার রাতে স্ব-পরিবারে ফেনী সার্কিট হাউস অবস্থান করেন।

মঙ্গলবার সকাল ১০ টায় তিনি জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের নিজ বাড়িতে যান।

তার নিরাপত্তা জন্য সশস্ত্র পুলিশ গার্ড মোতায়েন করা হয়েছে । এছাড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো. নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক এড.মো. মীর মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি