হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণভোটের পক্ষে অবস্থান নিয়ে হ্যাঁ ভোট দিতে হবে: আদিলুর

জেলা প্রতিনিধি, বান্দরবান

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচন করতে হবে।

শুক্রবার সকালে বান্দরবানে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ প্রচারণা সভায় এ কথা বলেন তিনি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সভায় উপদেষ্টা আদিলুর রহমান বলেন, আমাদের শহীদেরা যে স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্ন আমাদেরও দেখতে হবে। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। অন্যায়-অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদী, পুলিশ সুপার আবদুর রহমান। এ সময় প্রশাসনের বিভিন্ন বিভাগীয় পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি শহরের অদূরে বালাঘাটা চড়ইপাড়া পাহাড়ি পল্লিতে উঠান বৈঠকে অংশ নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানসহ গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ বিষয়ে উপস্থিতদের মাঝে তুলে ধরেন।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বান্দরবান পৌর শহরে কালাকাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় ৩৫০কোটি টাকার জনস্বাস্থ্য বিভাগের কাজ পরিদর্শন করেন।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ