হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ও বহনে জড়িত একটি টমটম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, রাতে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিল। ভোর রাত সোয়া ৩টার দিকে একটি মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে উক্ত এলাকার দিকে যেতে দেখে পুলিশের সন্দেহ জাগে। পিছু নেয়া পুলিশ দল এলাকার এরশাদ স্টোরের সামনে টমটমটিকে থামাতে সক্ষম হয় । পরে টমেটমে থাকা তিনজনকে আটক পূর্বক শরীরে তল্লাশি করে একজনের কাছ থেকে ৪ হাজার পিস ও আরেকজনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবাসহ সর্বমোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও বহনে জড়িত টমটমটিকে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হল উপজেলার পোকখালী ইউপির ৩ নং ওয়ার্ডের মধ্যম পোকখালীর আনছার উদ্দিনের ছেলেজিল্লুর রহমান (২৫), কবির আহম্মদের ছেলে মো. কাইয়ুম (২৭) ও ইসলামাবাদ ইউপির ৮ নং ওয়ার্ড ওয়াহেদর পাড়ার মো. কালুর ছেলে মো. নুরুল হুদা ভুট্টু (২৫)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, পুলিশ সুপারের নির্দেশে থানা জুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। বিপুল পরিমাণ উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বিয়ের মঞ্চে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে: মুহাম্মদ শাহজাহান

সাবেক এমপি বাহারকে দেশে এনে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচার দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে জোবাইক চালু

মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত

নোয়াখালীতে মাদকে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

রহস্যজনক নীরবতায় সেই আন্দোলনকারীরা