হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যানজট

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ইলিয়টগঞ্জ এলাকায় ট্রাক উল্টে পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তবে ট্রাক উল্টে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি কৌশিক আহমেদ।

শুক্রবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম লেনে এই তীব্র যানজট শুরু হয় ।

স্থানীয় রনি নামে এক ব্যক্তি জানান, সকাল ১১টায় চট্টগ্রামমুখী সিমেন্টবাহী একটি ট্রাক মহাসড়কের ওপরে উল্টে যায়। এতে চলাচল ব্যাহত হয়ে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

কুমিল্লার রয়েল কোচ পরিবহনের যাত্রী শাহজাহান বলেন, ৩০ মিনিট ইলিয়টগঞ্জ বাজারে যানজটে আটকে আছি। শুনেছি সামনে দুর্ঘটনা ঘটেছে। তীব্র গরম, রোজা রেখেছি। যানজটে কষ্ট হচ্ছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি কৌশক আহমেদ দৈনিক আমার দেশকে বলেন, ইলিয়টগঞ্জ বাজারে একটি বড় সিমেন্টবাহী ট্রাক মহাসড়কে উল্টে গেছে। ট্রাকটি সরানো হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ