হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভাষাসৈনিক আমেনা আহমেদ আর নেই

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর এভার গ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে একমাত্র কন্যা ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান ও রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমেনা আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠা সদস্য সাবেক সংসদ সদস্য, ন্যাপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিণী।

প্রয়াত আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ৫২’র ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি ২০০৯ এবং ২০১৪ সাল পর্যন্ত সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

সীতাকুণ্ডে মধ্যরাতে খামার-দোকানে অগ্নিকাণ্ড, পুড়ল ২৪ গবাদিপশু

রাঙামাটিতে পেট্রল পাম্পে সেনাবাহিনী মোতায়েন

পাম্পগুলোকে তথ্য প্রদর্শনের নির্দেশ বিপিসির

খেলতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে প্রাণ গেল তিন বছরের শিশুর

পুলিশ দেখে ডোবায় লাফ, ছয় ঘণ্টা পর রামদাসহ গ্রেপ্তার ছিনতাইকারী

আবারও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আমার দেশে সংবাদ প্রকাশের পর বৈদ্যুতিক খুঁটি সরালেন কুসিক প্রশাসক

অতীতেও সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে বিএনপি সরকার: বাছির জামাল

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যার আসামি ইয়াছিনের সহযোগীসহ আটক ৫

কুমিল্লায় ৩৭ দুর্ঘটনায় প্রাণ গেছে ২৭ জনের, আহত শতাধিক