হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোটেল থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফ আটক

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুই কেজি গাঁজাসহ ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি হলেন আরিফুর রহমান (৩৭)। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক বজলুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া আল আমিন পেট্রোল পাম্পের উত্তর পাশে অবস্থিত ‘বিসমিল্লাহ ট্রাক হোটেল’ নামে একটি হোটেল ভাড়া নিয়ে পরিচালনা করতেন আরিফুর রহমান। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই হোটেলে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। কুমিল্লার উপ-পরিচালক বজলুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে হোটেল থেকে দুই কেজি গাঁজাসহ আরিফুর রহমানকে আটক করা হয়।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযানকে স্বাগত জানিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান জানান, আটক আরিফুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দুর্যোগ উপেক্ষা করে দুর্গত মানুষের পাশে সচেতনতায় বিভিন্ন সংস্থা

বিপর্যস্ত বান্দরবানে উদ্ধার-সহায়তায় সেনাবাহিনী

চকরিয়া ও মাতামুহুরিতে নিম্নাঞ্চল প্লাবিত, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

১২ জুলাই পর্যন্ত বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

রামগতিতে খেলতে গিয়ে পানিতে পড়ে ভাইবোনের মৃত্যু

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদে

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

রাউজানে বৃষ্টির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে বান্দরবান স্থবির, আগাম প্রস্তুতিতে ক্ষতি কম