হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, চাঁদপুর

নিহত আল আমিন মজুমদার। ছবি: আমার দেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় আল আমিন মজুমদার (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন মজুমদার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আমিনুল হক মজুমদারের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে ফরিদগঞ্জ বাজারে যান আল-আমিন। কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ হাসপাতাল মর্গে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। একই সঙ্গে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

আল আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, তার তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

তিতাসে স্কুলে ঢুকে ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

রুমায় বাঙালি হত্যা সন্দেহে আটক ১২, শহরে বিক্ষোভ

আ. লীগ নেতার মার্কেট বাঁচাতে উচ্ছেদ অভিযান স্থগিত করল পানি উন্নয়ন বোর্ড

মাতামুহুরিতে ডাকাতির পর নারী নির্যাতনের অভিযোগ, আটক ৬

ডাকাতিকালে মা-মেয়ের শ্লীলতাহানি, আটক ৬

হাইমচরে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ

সীতাকুণ্ডে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

মাকে মারধরের অভিযোগে ইমাম কারাগারে

ব্রাজিল সমর্থকের হামলায় আর্জেন্টিনা সমর্থক আহত