হোম > সারা দেশ > চট্টগ্রাম

হামলার অভিযোগ সত্য নয় বলছে ছাত্রদল

শিবিরের হেল্প ডেস্কে ছাত্রদলের হামলার জেরে সংঘর্ষ, ৪ শিবিরকর্মী আহত

চট্টগ্রাম কমার্স কলেজ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কমার্স কলেজে সংঘর্ষে জড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল-ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এতে শিবিরের অন্তত ৪ জন কর্মী আহত হয়েছেন। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শিবিরের মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কলেজের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্রশিবির। সেখানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়া, পানি পান ও তথ্য জানার ব্যবস্থা ছিল।

শিবিরের অভিযোগ, সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের কিছু কর্মী এসে হেল্প ডেস্ক চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেয়। কিন্তু শিবিরের কর্মীরা কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ছাত্রদল আকস্মিক হামলা চালায়। এতে ৪ জন আহত হন।

শিবির মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিম রনি আমার দেশকে বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রচার করিনি। কেবল ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করছিলাম। আমাদের ভাইদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের বিচার চাই।

তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম আমার দেশকে বলেন, আগে-পরে দাঁড়ানো নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। পরে দুই সংগঠনের কর্মীরাই একসঙ্গে কাজ করেছে। হামলার অভিযোগ সঠিক নয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. বিধান আবিদ বলেন, হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত থাকায় বড় কোনো সংঘর্ষে রূপ নেয়নি। পরিস্থিতি এখন শান্ত।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য