হোম > সারা দেশ > চট্টগ্রাম

যারা সরকারি ছত্রছায়ায় থাকে তারা রাজস্ব কম দেয়: হুইপ নিজান

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, সবচেয়ে কম রাজস্ব দিই আমরা, আমাদের দেশের মানুষ এবং গরিব লোকেরা রাজস্ব দেয়৷ বড় লোকেরা দেয় না কিন্তু। বড়লোকরা খুব কম দেয়। কারণ বড়লোক তো ফাঁকিঝুঁকি জানে, কিভাবে রাজস্ব-ট্যাক্স কম দিতে হয়। মধ্যবিত্ত ব্যবসায়ী যারা, উঠতি ব্যবসায়ীরা ভয় করে, কোনো সমস্যায় পড়ে যায়। যারা সরকারি ছত্রছায়ায় থাকে তারা ভয় করে না, তারা তো বড় হয়ে গেছে।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার 'কমলনগর গর্ব সম্মাননা পদক', কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার চরলরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেন মাঠে সাইনরাইজ ক্লাব এ আয়োজন করে।

হুইপ বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা মুখে বললে হবে না, সকলে মিলে কাজ করতে হবে। বাজারের লোক লাঠি নিয়ে দোঁড়ালে আর মাদক থাকতে পারে না। স্কুলে স্কুলে বলতে হবে। আগে স্কুলে পড়ালেখা হয় নেই, এখনও হবে না- এটা হতে পারে না। আমাদের সরকার সব ধরনের সাহায্য করবে কিন্তু আপনারাও আপনাদের সার্ভিস দেবেন। শিক্ষক শিক্ষকতা করেন, আপনার রাজনীতি করার দরকার নেই। আবার রাজনীতি ভোটের তিন মাস আগে কইরেন। আপাতত যার যার দায়িত্ব পালন করেন।

সম্মাননা পদক সরকারিভাবে দেওয়ার জন্য আয়োজকদের দাবির প্রেক্ষিতে তিনি আরও বলেন, আমরা আমাদের (জনগণ) ক্ষমতা অজান্তেই সরকারের কাছে দিয়ে দিই। আপনারা যেই কাজ করেছেন, তা যদি কাল ইউএনও সাহেব টেকওভার করেন, তখন কি আপনারা আপনাদের মতো করতে পারবেন। পারবেন না। আপনাদেরকে সহযোগীতা করতে পারে সরকার। যদি আমাদের হাতে তুলে দেন, তাহলে সরকারিকরন হয়ে যাবে।

সানরাইজ ক্লাবের সভাপতি ওসমান গনি বিপ্লবের সভাপতিত্বে ও চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, কমলনগর উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের ও সেক্রেটারি আকরাম হোসেন প্রমুখ।

জানা গেছে, সাইনরাইজ ক্লাবের উদ্যোগে কমলনগরে ৯ জন গুণী ব্যক্তি 'কমলনগর গর্ব সম্মাননা পদক', ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১৪ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। সম্মাননা পদক পেয়েছেন শ্রেষ্ঠ আলেম গিয়াস উদ্দিন, শিক্ষক মাহবুবুর রহমান, গর্বিত পিতা মোহাম্মদ আলী হোসাইন, কৃষি উদ্যোক্তা মো. রিপন, উদ্যোক্তা আব্দুর রহমান, সামাজিক সংগঠক মো. দোলন, রক্তদান সংগঠন প্রিয় ব্লাড ব্যাংক, সামাজিক সংগঠন মাতাব্বরহাট ক্লাব ও ক্রীড়া সংগঠন শতমুখ স্বপ্ন ফাউন্ডেশন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে

চাঁদাবাজির ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, ২ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আছে: অর্থমন্ত্রী

পুনর্বাসন কেন্দ্র থেকে অস্ত্র উদ্ধার, চেয়ারম্যানসহ আটক ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লক্ষ্মীপুরের নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারে কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে

আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেন জোড়া খুনের আসামিরা

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে