কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন জালালাবাদে এ ত্রাণ বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা'র নেতৃত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান,সৃষ্ট এ জলাবদ্ধতায় উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জালালাবাদ ইউনিয়নের জনগণ।তিনি শুরু থেকেই নিজ অর্থায়নে সহযোগিতা দেয়ার চেষ্টা করেছেন।আজকে উপজেলা প্রশাসন বড় পরিসরে ত্রাণ সহায়তা দেয়ায় ইউএনও মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান,আড়াই শত দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা জানান, জলাবদ্ধতায় উপজেলা জুড়ে যে সব পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পর্যায়ক্রমে সকলকে ত্রাণ সহায়তার আওতায় আনা হচ্ছে।