হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলে দেশে ফিরেছেন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ১৪ বাংলাদেশি জেলে দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মাছ ধরার ট্রলারে করে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে পৌঁছান।

এর আগে গত ২৮ মার্চ সকালে নাফ নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তিনটি মাছ ধরার নৌকাসহ এসব জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

মিয়ানমার থেকে ফেরা এক জেলে গণমাধ্যমকে জানান, তিন দিন আটক রাখার পর তাদের ছেড়ে দেয় আরাকান আর্মি।

রহিম উল্লাহ নামের এক জেলে গণমাধ্যমকে বলেন, ‘ফিরে আসতে পেরে খুব খুশি। কারণ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরেছি। আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। ধরে নিয়ে যাওয়ার পর আমদের ব্যাপক মারধর করেছে। কোন খাবার দেয়নি।’

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, তিনটি নৌকাসহ ১৪ জেলে ফেরত এসেছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭