হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাটখিলে জামায়াত প্রার্থীর নারী কর্মীদেরকে হেনস্থার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহর নির্বাচনি প্রচারকালে নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম স্মরকলিপি প্রদান করেন।

অভিযোগে জানা যায়, চাটখিলের বিভিন্নস্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা নির্বাচনি প্রচারকালে বিভিন্ন বাড়িতে বাড়িতে গেলে তাদেরকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে হেনস্তা করে আসছে। এছাড়া বিএনপি প্রার্থীর পক্ষে তার নেতাকর্মীরা বিভিন্ন বাড়ির দরজায় দরজায় রঙ্গিন স্টিকার লাগাচ্ছে, নির্দিষ্ট সময়ের আগে এবং পরে নির্বাচন প্রচারের মাইকিং করে বেড়াচ্ছে, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এসব বিষয়ে প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

তাই এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে এই স্মারক লিপি প্রদান করা হয়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সাথে কথা বললে তিনি স্মারক লিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭