হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ দিনেও খোঁজ মেলেনি গভীর সমুদ্রে নিখোঁজ ৪ জেলের

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

নিখোঁজের অপেক্ষায় পরিবারের সদস্যরা।

গভীর সমুদ্রে ট্রলার ডুবির ১৫ দিনেও খোঁজ মেলেনি চার জেলের। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ও পাটোয়ারী হাট এলাকায়। এ দিকে তাদের খোঁজ না পেয়ে উৎকন্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ চার জেলের একজন মো. কামাল মাঝির ছেলে তানভীর বলেন, বাবার কোনো হদিস বা খোঁজ মেলেনি। তিনি কি জীবিত, না মৃত! কিছুই বুঝতে পারছি না। তানভীর নিজেও জেলে পেশায় কাজ করছে।

প্রসঙ্গত, রোববার (১০ জুলাই) মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যায় ১৭ জন মাঝি ও মহাজন। শুক্রবার (২৫ জুলাই) সকালে মহেশখালীর পশ্চিমে গ্যাস পাম্পের দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। পরে ১৩ জন বিভিন্নভাবে বেঁচে ফিরলেও এখনও নিখোঁজ রয়েছেন চারজন। তারা হলেন, মো. সোহেল মাঝি (২৫), মো. কামাল মাঝি (৪০), দিদার হোসেন (৩৫), মো. সেলিম মাঝি (৫০)।

ট্রলারের মালিক মো. রুবেল মহাজন বলেন, এখন একটু সুস্থ আছি। তবে মনের দিক থেকে খুবই খারাপ অবস্থা চলছে। নিখোঁজ মাঝিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের খোঁজ নিচ্ছি। সবগুলো পরিবারে কান্নাকাটি চলছে। কারো পরিবারের অবস্থা ভালো নেই। আমার ট্রলারসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মানুষগুলোর খোঁজ পেলে পরিবারে শান্তনা দেয়া যেত।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গভীর সমুদ্রে ট্রলার ডুবিতে নিখোঁজ ৪ জনের হদিস বা খোঁজ এখনো মেলেনি। তবে যেখানে ট্রলার ডুবির ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম