হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনি ফেস্টুন লাগাতে বাধা দেওয়ায় বিএনপি-জামায়াতের কর্মীদের মারামারি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। ‎বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন— বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, ভবানীগঞ্জ ৬ নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন, অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন।

‎জামায়াতের কর্মী ফিরোজ আলম বলেন, ‘আমরা সকালে রিফুজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির কর্মী কাশেম মাঝি বাধা প্রদান করে। একপর্যায়ে আমরা সেখান থেকে সরে গিয়ে বাজারের অপর পাশে ফেস্টুন লাগানোর সময় কিছুক্ষণ পর পরিকল্পিতভাবে বিএনপির কর্মী শাহাজাহান লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে।’

‎বিএনপির আহত কর্মী মো. শাহাজান বলেন, ‘তারা আমাদের বিএনপির অফিসের সামনে ফেস্টুন লাগাতে এলে আমি নিষেধ করি। কিন্তু তারা আমার ওপর হামলা করে আহত করে।’

‎বিএনপি কর্মী কামাল হোসেন বলেন, সকালে জামায়াতের লোকজন বিএনপি অফিসের সামনে ফেস্টুন লাগানোর সময় মানুষিকভাবে অসুস্থ বিএনপির কর্মী শাহাজাহান বাধা প্রদান করলে জামায়াতের লোকজন জড়ো হয়ে তার ওপর হামলা করে।

‎ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন, ‘বিগত সময়ে রিফুজি মার্কেট এলাকায় এই শাহজাহান দুবার ড. রেজাউল করিম সাহেবের পোস্টার ছিঁড়েছে। আজকে ও আমাদের লোকজনকে লাঠিসোঁটা দিয়ে পরিকল্পিতভাবে হামলা ও বাধা প্রদান করে।’

‎জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের লোকজন তাকে মেরে রক্তাক্ত করে।

‎লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

প্রধান শিক্ষিকাকে লাথি মারা আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

আবুল কালাম সভাপতি জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত

শিক্ষার প্রসার ও মানুষের সেবাই আমার আজীবনের অ্যাসাইনমেন্ট

৩০ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে জাহাজ পৌঁছাল চট্টগ্রামে

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৬ জেলে, অপেক্ষায় পরিবার

চাকসু নেতার ওপর হামলা, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

উখিয়ায় হাসপাতালে রোহিঙ্গাসহ হামে আক্রান্ত ৩ শিশু ভর্তি