হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অভিমুখ লেনে দাউদকান্দি থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রীরা।

মহাসড়কের সংস্কার কাজে ধীরগতি এবং শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহীনুর আলম ।

মঙ্গলবার সকাল ৮ টায় চান্দিনা ডেনিম গার্মেন্টস শ্রমিকরা তিন মাস বেতন ভাতা না পাওয়ায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। কারখানাটির কয়েকশ শ্রমিক উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাঁরা বেলাশহর এলাকার ‘ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড’ নামে একটি পোশাক কারখানার শ্রমিক।

আন্দোলনের কারনে ধীরে ধীরে দুপাশে যানজট বাড়তে থাকে এবং দাউদকান্দি থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত বেড়ে যায়। একপর্যায়ে তা দাউদকান্দি, গৌরীপুর, চান্দিনা, নিমসার ও ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় প্রায় স্থবির হয়ে পড়ে যান চলাচল। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতেও দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।

যাত্রীদের অভিযোগ, রমজানের রোজা রেখে এই গরমে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় খুবই কষ্ট হচ্ছে। কেউ কেউ নির্ধারিত সময়ের গুরুত্বপূর্ণ কাজ ও গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।

ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন সাগর আহমেদ তিনি বলেন, দাউদকান্দি থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত সর্বোচ্চ ৩০-৪০ মিনিটের রাস্তা, অথচ এটুকু জায়গা আসতে সময় লেগেছে দেড় ঘণ্টার বেশি। প্রচণ্ড গরম ও রমজান মাসে এমন ভোগান্তি আমাদেরকে দ্বিগুণ কষ্ট দিয়েছে। আশা করি ভবিষ্যতে এমনটা যেন না হয় পুলিশ সে বিষয়ে খেয়াল রাখবে।

বাস চালক আলমগীর হোসেন বলেন, আমরা নির্দিষ্ট টাইম মেন্টেইন করে গাড়ি চালাই। যাত্রীদের ভুগান্তি কমাতে সঠিক সময়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করি। একটা কোম্পানির শ্রমিকদের হঠাত আন্দোলনের কারনে জনগনের এমন ভুগান্তি মেনে নেওয়া যায় না। পুরু দুই ঘন্টা ধরে থেমে থেমে গাড়ি চালাচ্ছি। কখন যে পৌঁছাতে পারব জানি না।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, চান্দিনা ডেনিম গার্মেন্টস শ্রমিকদের তিন মাসের বেতন বোনাস বন্ধ থাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করলে এখানে যানজটের সৃষ্টি হয়। পরে আমাদের পুলিশের সহযোগিতায় তাদেরকে অবরোধ থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, ক্যান্টনমেন্ট এলাকার সড়ক মেরামতের কারনে গাড়ি ধীরে চলছে। অপরদিকে চান্দিনায় শ্রমিকদের আন্দোলনের কারনে যেই যানজটের সৃষ্টি হয়েছে সে কারনেও গাড়ি এখন ধীরে চলছে।

শ্রমিকদের আন্দোলনের কারনে ভোগান্তি পাচ্ছে সাধারণ মানুষ। তাদের বেতন ভাতার অভিযোগেএ বিষয়ে জানতে চাইলে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা শ্রমিকদের বলেছি, বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারি মাসের বেতন পাবেন তারা। আর ১৬ মার্চের মধ্যেই ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস পাবেন। একটি মহল ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করে এমন ঘটনা ঘটিয়েছে।

সম্পত্তির ভাগ নিয়ে বাবাকে মারধর দুই ছেলের, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনীতিকরণ হয়নি: পার্বত্য মন্ত্রী

থানার ভেতরে মা-মেয়েকে নির্যাতন: পেকুয়ার সেই ওসিকে আদালতে তলব

বিএনপি সরকার প্রমাণ করেছে তারা জনগণের কাছে দায়বদ্ধ: অর্থমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ৮ এপিবিএন

চুরি করতে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০