হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের

চট্টগ্রাম ব্যুরো

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গতকাল বৃহস্পতিবার এক ডিও (ডেমি অফিসিয়াল) চিঠির মাধ্যমে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে বিষয়টি অবহিত করেন।

শুক্রবার তিনি আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ, ২০২৬–এ স্বতন্ত্র "আবৃত্তি বিভাগ" অন্তর্ভুক্তির জোর দাবি করেন তিনি। জানতে চাইলে সাঈদ আল নোমান বলেন, “আবৃত্তি চর্চা আমাদের সংস্কৃতির প্রাণস্পন্দন — ভাষার রক্তে জাগ্রত জাতির হৃৎস্পন্দন। “আবৃত্তি শুধু শিল্পই নয় — এটি জাতির উৎকর্ষের মাধ্যম।”

চিঠিতে তিনি উল্লেখ করেন, নতুন অধ্যাদেশে শিল্পকলার বিভাগের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৯ করা হলেও সেখানে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টিকে তিনি দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধারাকে অবমূল্যায়নের শামিল।

ডিও লেটারে তিনি আরো বলেন, আবৃত্তি কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি ভাষা, সাহিত্য ও জাতির চেতনার অন্যতম বাহক। বিশেষ করে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আবৃত্তির ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এ শিল্পচর্চা নতুন প্রজন্মকে মানবিক, সচেতন ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে সহায়ক। এছাড়া দীর্ঘদিন ধরে দেশে অসংখ্য আবৃত্তিশিল্পী ও সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আবৃত্তিকে যথাযথভাবে স্থান না দিলে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ফলে শিল্পকলার সামগ্রিক বিকাশেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংসদ সদস্য সাঈদ আল নোমান তার চিঠিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এটি বাস্তবায়ন করা হলে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ হবে এবং আবৃত্তি শিল্পীরা তাদের কাজের জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে দেশের আবৃত্তিপ্রেমীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার এই দাবি বাস্তবায়িত হলে দেশের আবৃত্তি চর্চা নতুন গতি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, এতে একদিকে যেমন নতুন শিল্পীরা উৎসাহিত হবেন, অন্যদিকে দেশের সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে। আবৃত্তিশিল্প নিয়ে একজন সংসদ সদস্যের এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। আশা করি, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংগঠনিক কাঠামোয় আবৃত্তিকে যথাযথ মর্যাদা দিয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে।

বাড়িতে ফিরল ড্রোনের আঘাতে নিহত শাহ আলমের লাশ

গভীররাতে অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

বাকলিয়ায় যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ভুয়া রেজুলেশন ও আর্থিক অনিয়মের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

নিউজিল্যান্ডের ৫ পর্যটকের ওপর দুষ্কৃতকারীদের হামলা

ভারতের প্রেসক্রিপশনে মাদ্রাসা শিক্ষা ধ্বংস করা হয়েছে

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৩০০ বছরের ঐতিহাসিক মালকা বানু মসজিদ

তিন মাস না যেতেই ময়লার ভাগাড়, উদাসীন কর্তৃপক্ষ

ফেনীতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা